কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় আঞ্চলিক ঘটনাবলী ও ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করেন তারা। কাতারের আমিরের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, শেখ তামিম মধ্যপ্রাচ্যে উত্তেজনা রোধে সব পক্ষের মধ্যে কূটনীতি ও সংলাপকে অগ্রাধিকার দেওয়ার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
বিজ্ঞাপন
বিবৃতি অনুসারে, ট্রাম্প ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টায় কাতারের সমর্থনের প্রশংসা করেছেন। সেইসঙ্গে এই অঞ্চলে মতপার্থক্য দূর করা ও উত্তেজনা প্রশমনে দোহার ভূমিকারও প্রশংসা করেন ট্রাম্প।
সূত্র: মিডল ইস্ট আই
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



লেবাননে ইসরাইলি হামলাকে অসহনীয় বললেন ম্যাক্রোঁ