বিচারপতির বদলে ওয়েইসিকে গার্ড অব অনার, কীভাবে ঘটল এমন বিভ্রান্তি

বিচারপতির বদলে ওয়েইসিকে গার্ড অব অনার, কীভাবে ঘটল এমন বিভ্রান্তি
আসাদউদ্দিন ওয়েইসি। ছবি: আনন্দবাজার অনলাইন

গার্ড অব অনার দিয়ে স্বাগত জানানোর কথা ছিল ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিকে। তার বদলে গার্ড অব অনার দেওয়া হয় অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসিকে। ভুলবশত সেই গার্ড অব অনার দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

ভারতের উত্তর প্রদেশের সহারনপুরের সার্কিট হাউসে ঘটেছে এ ঘটনা। সার্কিট হাউসে সুপ্রিম কোর্টের বিচারপতির যাওয়ার কথা ছিল। তাকে স্বাগত জানাতে প্রস্তুত ছিল পুলিশ। শনিবার বিচারপতির আগেই ওই সার্কিট হাউসে পৌঁছান ওয়েইসি।

বিজ্ঞাপন

ওয়েইসির সঙ্গে থাকা বিপুলসংখ্যক নিরাপত্তারক্ষী ও গাড়ির বহর দেখে পুলিশকর্মীরা বিভ্রান্ত হন। দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীরা ওয়েইসিকেই ভুল করে বিচারপতি ভেবেছিলেন। শুরু হয় ওয়েইসিকে গার্ড ওব অনার দেওয়া। অত্যন্ত বিনীতভাবেই গার্ড অব অনার গ্রহণ করেন ওয়েইসি। পুরো ঘটনায় প্রোটোকল নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে জেলা পুলিশের ভূমিকা নিয়েও।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ীই শনিবার সহারনপুরে পৌঁছান ওয়েইসি। সেখানে ‘আজাদ সমাজ পার্টি’র প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর আজাদের সঙ্গে বৈঠক ছিল তার। আসন্ন উত্তর প্রদেশ নির্বাচনে তারা জোট করেছেন।

সূত্র: আনন্দবাজার অনলাইন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...