হরমুজে দুটি তেলবাহী ট্যাংকার আটকের দাবি আইআরজিসির

হরমুজে দুটি তেলবাহী ট্যাংকার আটকের দাবি আইআরজিসির
ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলীয় জলসীমায় দুটি তেলবাহী ট্যাংকার আটক করেছে। অনুমোদনহীন পথে প্রণালি ছাড়ার চেষ্টা এবং নৌযান দুটির নেভিগেশন ও অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রাখার অভিযোগে সেগুলো আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

আইআরজিসির গণমাধ্যম শাখার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ট্যাংকার দুটি তাদের নেভিগেশন ও পজিশনিং সিস্টেম বন্ধ করে দিয়েছিল। এ ছাড়া মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় তারা ‘অননুমোদিত পথ’ দিয়ে হরমুজ প্রণালি ত্যাগের চেষ্টা করছিল।

বিবৃতিতে আরো দাবি করা হয়, বারবার বেতার সংকেতের মাধ্যমে সতর্ক করা হলেও ট্যাংকার দুটি তা উপেক্ষা করে। একপর্যায়ে সেগুলো একটি ‘বিপজ্জনক এলাকায়’ প্রবেশ করে এবং কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে পড়ে। পরে আইআরজিসির নৌবাহিনী সেগুলো থামিয়ে দেয়।

তবে কী ধরনের ঘটনা ঘটেছিল, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। একই সঙ্গে আটক ট্যাংকার দুটির নাম, কোন দেশের পতাকাবাহী এবং সেগুলোর গন্তব্য সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করেনি আইআরজিসি।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন