গাজায় ৩ হাজার বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরাইলের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

গাজায় ৩ হাজার বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরাইলের

গাজায় যুদ্ধবিরতি চুক্তি তিন হাজার পাঁচ বার লঙ্ঘন করেছে ইসরাইল। গাজার গণমাধ্যম দপ্তর এতথ্য জানিয়েছে। গত অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।

গাজা সরকারের গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘এই লঙ্ঘনগুলোর মধ্যে রয়েছে বোমা হামলা এবং সরাসরি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা থেকে শুরু করে পুরো আবাসিক এলাকা ধ্বংস করা, বারবার গুলি চালানো এবং আবাসিক অঞ্চলে অনুপ্রবেশ।’

বিজ্ঞাপন

এসব হামলায় ৯১০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত এবং দুই হাজার ৭৪৭ জন আহত হয়েছেন। এছাড়াও, এই সময়ে ইসরাইলি বাহিনী ৮২ জনকে অপহরণ ও গ্রেপ্তার করেছে। ইসরাইলি নিষেধাজ্ঞার কারণে ত্রাণ সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। নিষেধাজ্ঞার কারণে ৬৪ শতাংশেরও বেশি ত্রাণ এই অঞ্চলে প্রবেশ করতে পারেনি। এর মধ্যে রয়েছে খাদ্য, পানি, ওষুধ, জ্বালানি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...