ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি সম্পর্কের জন্য বিভিন্ন বিকল্প দেশের সামনে তুলে ধরার কথা জানিয়েছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। তিনি বলেছেন, ব্রেক্সিট যুক্তরাজ্যের জন্য ‘লাভের চেয়ে ক্ষতিই বেশি’ করেছে। খবর আনাদোলুর।
লিভারপুলে লেবার পার্টির বার্ষিক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় বার্নহাম বলেন, চলতি শতাব্দীর বাকি সময়ের জন্য যুক্তরাজ্যের প্রয়োজনীয় স্পষ্ট পথ নির্ধারণ করতে হলে ইইউর সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তিনি ইইউকে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় বাজার’ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, সম্মেলনকে ঘিরে তিনি যুক্তরাজ্যের সামনে থাকা বিভিন্ন বিকল্প তুলে ধরবেন। এসব বিকল্পের মধ্যে একটি বিষয়ে ঐকমত্য তৈরি করা সম্ভব কি না, সেটিও তিনি দেখবেন বলে জানান।
২০২০ সালে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ইইউ ছাড়ে। এর চার বছর আগে ২০১৬ সালের গণভোটে প্রায় ৫২ শতাংশ ভোটার ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দিয়েছিলেন।
বার্নহাম বলেন, ইইউর সঙ্গে সম্পর্কের বিষয়ে একটি পরিষ্কার অবস্থান নির্ধারণ করা হলে যুক্তরাজ্য এবং ইউরোপ মহাদেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়েও স্পষ্টতা আসবে।
এদিকে যুক্তরাজ্যের নির্বাচনি ব্যবস্থা পরিবর্তনের প্রতিশ্রুতি লেবারের পরবর্তী নির্বাচনি ইশতেহারে রাখার ঘোষণাও দিয়েছেন বার্নহাম। এ লক্ষ্যে তিনি একটি ‘নতুন জাতীয় নির্বাচনি সংস্কার কমিশন’ গঠনের কথা জানান এবং সব রাজনৈতিক দলকে এতে অংশ নেওয়ার আহ্বান জানান।
বার্নহাম বলেন, অতীতে ব্রিটিশ ভোটাররা দুইবার নির্বাচনি সংস্কারের পক্ষে ভোট দিয়েছেন এবং তিনি তাদের বার্তা শুনেছেন ও এর সঙ্গে একমত। আগামী সাধারণ নির্বাচনে লেবার এমন প্রতিশ্রুতি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে, যাতে প্রত্যেক ভোটের মূল্য থাকে এবং প্রত্যেক নাগরিকের কণ্ঠস্বর প্রতিনিধিত্ব পায়।
লেবার পার্টির ২০২৬ সালের সম্মেলনের নথিতেও বার্নহামকে দলটির নতুন নেতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


-6893bf-720x405.webp)