ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে ইসরাইলের প্রতি সমর্থন কমেছে। আর এর জন্য দায়ী সামাজিমক মাধ্যম এবং অপতথ্য প্রচার অভিযান।
সিবিএস নিউজের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নেতানিয়াহু বলেন, ইসরাইল গাজা ও লেবাননের বেসামরিক নাগরিকদের যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিতে ব্যাপক পদক্ষেপ নিয়েছে। কিন্তু তিনি যুক্তি দেন যে অনলাইনে ইসরাইলবিরোধী প্রচারণাগুলো কার্যকর হয়েছে।
পিউ রিসার্চ সেন্টারের মার্চ মাসের এক জরিপ অনুযায়ী, ৬০ শতাংশ মার্কিন প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরাইল সম্পর্কে বিরূপ মনোভাব পোষণ করেন।
নেতানিয়াহু বলেন, মার্কিনিদের মধ্যে ইসরাইলের প্রতি সমর্থন কমে যাওয়া ‘সামাজিক মাধ্যমের জ্যামিতিক বৃদ্ধির সঙ্গে প্রায় ১০০ শতাংশ সম্পর্কযুক্ত।’
সূত্র: মিডল ইস্ট আই
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



