হরমুজে যৌথ সামরিক বাহিনী পাঠাতে প্রস্তুত ফ্রান্স ও যুক্তরাজ্য

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

হরমুজে যৌথ সামরিক বাহিনী পাঠাতে প্রস্তুত ফ্রান্স ও যুক্তরাজ্য

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে যৌথ সামরিক বাহিনী পাঠাতে প্রস্তুত রয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্য। শুক্রবার এক যৌথ বিবৃতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ কথা জানান।

তারা জানান, হরমুজ প্রণালিতে সব দেশের জাহাজ যাতে নিরাপদে চলাচল করতে পারে, সে জন্য একটি বহুজাতিক সামরিক মিশন গঠনে প্রস্তুত।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে তারা বলেন, ‘হরমুজ প্রণালি বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ। তাই সব দেশের জাহাজ যেন নিরাপদে এই পথ ব্যবহার করতে পারে, তা নিশ্চিত করা সারা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ।’

বিবৃতিতে আরো বলা হয়, ওমান এই সমুদ্রপথে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।

তবে এখন পর্যন্ত ওমান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

সূত্র: সিএনএন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন