গাজায় ইসরাইলি হামলা অব্যাহত থাকায় জিসিসি মহাসচিবের নিন্দা

গাজায় ইসরাইলি হামলা অব্যাহত থাকায় জিসিসি মহাসচিবের নিন্দা
জিসিসি মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউই। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের হামলা অব্যাহত থাকায় তীব্র নিন্দা জানিয়েছেন উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউই। বৃহস্পতিবার নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি হামলার ঘটনায়ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

এক বিবৃতিতে তিনি বলেন, হাসপাতালটিতে অবস্থানরত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের জীবন ঝুঁকির মুখে ফেলে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ আরো বাড়িয়ে তোলা হয়েছে। এ ধরনের হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে এসব লঙ্ঘনের অবসান এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

আল-বুদাইউই বলেন, ইসরাইলি হামলা বন্ধ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, গাজায় নির্বিঘ্নে মানবিক সহায়তা ও চিকিৎসাসামগ্রী পৌঁছানো এবং ত্রাণ সংস্থাগুলোর নিরাপদ কার্যক্রম নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...