ইরান চুক্তি নির্ভর করছে ট্রাম্পের সিদ্ধান্তের ওপর: মার্কিন অর্থমন্ত্রী

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরান চুক্তি নির্ভর করছে ট্রাম্পের সিদ্ধান্তের ওপর: মার্কিন অর্থমন্ত্রী

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তি নির্ভর করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ওপর। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সবকিছু নির্ভর করছে প্রেসিডেন্ট কী করতে চান তার ওপর। প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের জনগণের জন্য কোনো খারাপ চুক্তি করতে যাচ্ছেন না।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরো ৬০ দিন বাড়াতে এবং চলমান যুদ্ধ স্থায়ীভাবে অবসানের লক্ষ্যে আলোচনা শুরু করতে উভয় দেশ একটি প্রাথমিক সমঝোতা স্মারকে (এমওইউ) পৌঁছেছে। তবে বিষয়ে বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানান বেসেন্ট।

বিজ্ঞাপন

বেসেন্ট জোর দিয়ে বলেন, যেকোনো চুক্তিতে ট্রাম্পের কয়েকটি দাবি পূরণ করতে হবে। দাবিগুলো হলো: ইরান যেন তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করে এবং পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেয়। এর পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে অবাধ নৌচলাচলের অনুমতিও দিতে হবে।

চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে বলেও ইঙ্গিত দেন বেসেন্ট। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, এ ব্যাপারে সবকিছু খুব ধীরে এগোবে।’

তিনি আরো বলেন, ‘এটি একটি বহুমুখী চুক্তি এবং হরমুজ প্রণালি উন্মুক্ত না হওয়া পর্যন্ত এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর ও পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে ইরান সম্মত হওয়ার আগ পর্যন্ত কোনো কিছুই আলোচনার টেবিলে আসবে না।’

সূত্র: সিএনএন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন