ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৪ হাজার ছাড়াল মৃতের সংখ্যা

ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৪ হাজার ছাড়াল মৃতের সংখ্যা

ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ১১৮ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। হাজার হাজার মানুষ এখনো গৃহহীন।

দেশটির জাতীয় পরিষদের সভাপতি জর্জ রদ্রিগেজ সামাজিকমাধ্যম এক্সে জানান, এখন পর্যন্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ছয় হাজার ৪৬২ জনকে ।

বিজ্ঞাপন

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে ৮৫৬টি ভবন। এর মধ্যে ১৯০টি ভবন পুরোপুরি ধসে পড়েছে। ভূমিকম্পে গৃহহীন মানুষের জন্য ৮৯টি অস্থায়ী আশ্রয়শিবির খোলা হয়েছে।

গত ২৪ জুন, মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বড় পরিসরে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু হয়।

এরই মধ্যে জাতিসংঘ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রায় ৩০ কোটি মার্কিন ডলার জরুরি তহবিলের আবেদন জানিয়েছে।

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বিদেশে জব্দ করে রাখা দেশের সম্পদ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে সেই অর্থ পুনর্গঠনের কাজে ব্যবহার করা যায়।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন