ইরানি জাহাজে হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি আইআরজিসির

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানি জাহাজে হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি আইআরজিসির

পারস্য উপসাগর বা এর বাইরে ইরানি ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজের ওপর যেকোনো হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শনিবার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, আক্রান্ত হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও শত্রু জাহাজগুলো লক্ষ্য করে চূড়ান্ত হামলা চালানো হবে।

বিবৃতিতে হরমুজ প্রণালির কৌশলগত জলসীমায় বিদেশি শক্তির ক্রমবর্ধমান উসকানির মধ্যে ইরানের সামুদ্রিক স্বার্থ রক্ষা এবং তার বৈধ বাণিজ্যিক নৌবহরের নিরাপদ চলাচল নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আইআরজিসি নৌ কমান্ডের বিবৃতিতে বলা হয়, ‘ইরানি ট্যাংকার এবং বাণিজ্যিক জাহাজের ওপর যেকোনো হামলার ফলে এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি ও শত্রু জাহাজের ওপর কঠোর হামলা চালানো হবে।’ এতে আরো বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র তার জাহাজের ওপর কোনো হুমকি বা তার গুরুত্বপূর্ণ তেল রপ্তানি ও বাণিজ্যপথে কোনো বিঘ্ন সহ্য করবে না।

সূত্র: প্রেস টিভি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন