বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প

বঙ্গোপসাগরে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে ভারতের বিশাখাপত্তনম ও অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জেলাগুলোর কিছু অংশে কম্পন অনুভূত হয়। ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস এ তথ্য জানায়। ভূমিকম্পের কারণে কোনো হতাহত, বা অন্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রোববার ভোর ৫টা ৫ মিনিটের দিকে কেঁপে ওঠে উপকূলীয় শহর বিশাখাপত্তনমের কিছু এলাকা। গাজুয়াকা, মঙ্গলাপালেম, সাগর নগর, পেদ্দা ওয়ালটেয়ার, আরিলোভা, এমভিপি কলোনি, আপ্পুঘরসহ অন্যান্য এলাকায় এই কম্পন অনুভূত হয়।

বিজ্ঞাপন

ন্যাশনাল সেন্টার ফর সিসিমোলজি জানিয়েছে, ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভারতীয় সময় সকাল ৫টা ৫ মিনিট ৪৬ সেকেন্ডে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরে কাকিনাডা উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার দূরে।

আনাকাপল্লি, ভিজিয়ানগরম, কাকিনাদা এবং কোনাসীমা জেলার কিছু অংশে কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

সূত্র: এনডিটিভি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন