নাকবা দিবসে গাজায় ইসরাইলের তাণ্ডব, নিহত ৭

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

নাকবা দিবসে গাজায় ইসরাইলের তাণ্ডব, নিহত ৭

নাকবা দিবসে গাজায় ইসরাইলের বিমান হামলায় অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। চিকিৎসা সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানায়, গাজা সিটিতে একটি আবাসিক ভবন ও একটি বেসামরিক যানবাহনে দুটি বিমান হামলা চালায় ইসরাইল।

নিহত ফিলিস্তিনিদের মধ্যে তিনজন যানবাহনে চালানো হামলায় এবং বাকি চারজন পশ্চিম গাজা সিটির রিমাল এলাকার একটি ভবনে হামলায় মারা গেছেন।

বিজ্ঞাপন

সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন নারী ও একটি শিশু রয়েছে। আনাদোলু জানিয়েছে, এসব হামলায় অন্তত ৪৫ জন আহত হয়েছেন। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

গাজায় আল জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খলিলি বলেন, প্রত্যক্ষদর্শীদের মতে, হামলায় অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হামলায় ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনটিতে ‘ভয়াবহ আগুন’ ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক ফিলিস্তিনিকে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হতে হয়।

নাকবা দিবসের ৭৮তম বার্ষিকীতে এ হামলা হয়েছে। এদিন ১৯৪৮ সালের যুদ্ধে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর আনুমানিক ৭ লাখ ৫০ হাজার ফিলিস্তিনি নিজেদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ হয়েছিলেন।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসেল বলেন, লক্ষ্যবস্তু হওয়া আবাসিক ভবনটিতে শত শত মানুষ বসবাস করছিলেন। রয়টার্সকে তিনি বলেন, কোনো ধরনের আগাম সতর্কতা বা নোটিশ ছাড়াই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আমরা বহু নিহতের কথা বলছি। বিপুল সংখ্যক আহত মানুষের কথা বলছি, যাদের মধ্যে পুরো পরিবারও রয়েছে।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...