গাজায় নিরাপদ পরিচ্ছন্নতা কার্যক্রম নিশ্চিতের আহ্বান মার্কিন কংগ্রেস সদস্যের

গাজায় নিরাপদ পরিচ্ছন্নতা কার্যক্রম নিশ্চিতের আহ্বান মার্কিন কংগ্রেস সদস্যের
গাজার ধ্বংসস্তূপ। ছবি: সংগৃহীত

গাজায় পরিবেশগত দূষণ নিয়ে স্বাধীনভাবে পরীক্ষা-নিরীক্ষা, নিরাপদ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং অবরুদ্ধ উপত্যকাটিতে আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান আল গ্রিন।

টেক্সাসের এই প্রতিনিধি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘কোনো শিশুরই দূষিত মাটি ও অনিরাপদ পানির উত্তরাধিকার বহন করা উচিত নয়।’ এ সময় তিনি অক্সফামের সাম্প্রতিক একটি প্রতিবেদনের কথা উল্লেখ করেন।

বিজ্ঞাপন

সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ৯৯ শতাংশেরও বেশি এলাকায় বিষাক্ত দূষণের সম্ভাব্য উৎস শনাক্ত করা হয়েছে। প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, ইসরাইলের সামরিক অভিযানের ফলে ফিলিস্তিনিরা বিভিন্ন পরিবেশগত ঝুঁকির মুখে পড়েছেন। এসব দূষণ ও স্বাস্থ্যঝুঁকির দীর্ঘমেয়াদি প্রভাব আগামী কয়েক দশক ধরে তাদের ভোগাতে পারে।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন