চীনের শান্তি পরিকল্পনায় ইরানের সমর্থন

চীনের শান্তি পরিকল্পনায় ইরানের সমর্থন
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি: এএফপি

চীনের সঙ্গে আলোচনা ‘সফল’ হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে আঞ্চলিক শান্তির জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দেওয়া চার দফা নীতির প্রতি সমর্থন জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, আজকের সিদ্ধান্তগুলোই অঞ্চলের ভবিষ্যৎ কৌশলগত ভারসাম্য নির্ধারণ করবে। এসব সিদ্ধান্তের প্রভাব হবে ‘অপরিমেয়’।

শি জিনপিংয়ের চার দফা নীতিকে ‘গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেন আরাগচি। তার প্রস্তাবে প্রতিবেশী দেশগুলোর শান্তিপূর্ণ সহাবস্থান, জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে ভারসাম্য রাখার কথা বলা হয়েছে।

চীনের সঙ্গে আরাগচির এই আলোচনা এমন সময়ে হলো, যখন অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। আলোচনায় আঞ্চলিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কৌশলগত ভারসাম্যের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

আরাগচি বলেন, ইরান চীনের সঙ্গে গড়ে তোলা কৌশলগত অংশীদারত্বকে মূল্য দেয়। বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে যোগাযোগ ও সমন্বয়ও গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

শির চার নীতির মধ্যে জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান এবং আন্তর্জাতিক আইন মেনে চলার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তার সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের ভারসাম্য রাখার কথাও বলা হয়েছে।

আরাগচির বক্তব্যে চীনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্কের বিষয়টি আবারও সামনে এসেছে। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে বেইজিংয়ের উদ্যোগের প্রতিও তেহরানের সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়েছে।

িএএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন