তুরস্ক সফরে যাচ্ছেন জেলেনস্কি

তুরস্ক সফরে যাচ্ছেন জেলেনস্কি
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ও বন্দি বিনিময় নিয়ে আলোচনা করতে তুরস্ক সফর যাবেন। মঙ্গলবার টেলিগ্রামে শেয়ার করা এক বিবৃতিতে তিনি একথা জানান। তবে রাশিয়ার কোনো প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবে না। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বুধবার জেলেনস্কির তুরস্ক যাওয়ার কথা রয়েছে। তবে তুরস্কের কোথায় এবং কার সঙ্গে বৈঠক করবেন সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।

বিজ্ঞাপন

জেলেনস্কি আশা করছেন কূটনৈতিক প্রক্রিয়া পুনরায় শুরু হতে পারে। তিনি বলেন, ‘আমরা আলোচনা জোরদার করার প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের অংশীদারদের কাছে দেয়ার জন্য প্রস্তাব তৈরি করছি। যুদ্ধের অবসান ঘটানো ইউক্রেনের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা বন্দি বিনিময় পুনরায় শুরু করার জন্যও কাজ করছি।’

এরআগেও কিয়েভ এবং মস্কো আনুষ্ঠানিকভাবে তুরস্কে কয়েক দফা সরাসরি আলোচনা করেছে। কিন্তু জুলাই থেকে প্রক্রিয়াটি স্থগিত রয়েছে।

জেলেনস্কির সঙ্গে আলোচনায় অংশ নিতে বুধবার মার্কিন বিশেষ দূত স্টিভেন উইটকফও তুরস্কে যাবেন বলে আশা করা হচ্ছে।

তবে ক্রেমলিন জানিয়েছে, রাশিয়া তুরস্কে কোনো বৈঠকে অংশগ্রহণ নিচ্ছে না।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘না, আগামীকাল (বুধবার) তুরস্কে কোনো রুশ প্রতিনিধি থাকবে না। আপাতত এই আলোচনা রাশিয়ার অংশগ্রহণ ছাড়াই হচ্ছে।’

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...