ইরান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'উৎসাহী অংশগ্রহণকে' ব্যঙ্গ করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি বিশাল ভাস্কর্য স্থাপন করা হয়েছে।
বিজ্ঞাপন
শহরের ফোলে স্কয়ারে প্রদর্শিত ১০ ফুট উঁচু এই ভাস্কর্যটি মূলত একটি সোনালি রঙের
'অংশগ্রহণকারী ট্রফি' বা ‘পার্টিসিপেশন ট্রফি’র আদলে তৈরি করা হয়েছে।
'সিক্রেট হ্যান্ডশেক' নামের একটি অজ্ঞাত পরিচয় শিল্পগোষ্ঠী এই বিশেষ স্মারক ভাস্কর্যটি নির্মাণ করেছে।
শিল্পগোষ্ঠীটি জানায়, আন্তর্জাতিক সংঘাতে ট্রাম্পের ভূমিকা ও তার গৃহীত বিভিন্ন বিতর্কিত পদক্ষেপকে উপহাস করতেই এটি প্রকাশ্যে আনা হয়েছে। নিউইয়র্কের এই ফোলে স্কয়ারের সামনে সাধারণ মানুষ এবং পথচারীদের মধ্যে ট্রফিটি ইতোমধ্যে বেশ কৌতুহল সৃষ্টি করেছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

