মেক্সিকোতে কারাগারে দাঙ্গায় ৭ বন্দি নিহত

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

মেক্সিকোতে কারাগারে দাঙ্গায় ৭ বন্দি নিহত

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলের একটি রাজ্যে কারাগারের ভেতরে প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে সংঘর্ষে সাত বন্দি নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বিজ্ঞাপন

শনিবার রাত থেকে রোববার পর্যন্ত কুলিয়াকান শহরের একটি কারাগারে এ সহিংসতা ঘটে। কারাগারটি সিনালোয়া রাজ্যে অবস্থিত।

এটি শক্তিশালী মাদক কার্টেলের ঘাঁটি হিসেবে পরিচিত। ওই কারাগারে একই নামের কার্টেলের অনেক সদস্য বন্দি রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

গত ২০২৪ সাল থেকে শুরু হওয়া অভ্যন্তরীণ সংঘাতে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে লড়াইয়ে এখন পর্যন্ত সহস্রাধিক মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।

সিনালোয়া রাজ্যের নিরাপত্তা মন্ত্রণালয় জানায়, দাঙ্গা নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে পরিবারের সদস্যদের সাক্ষাৎ আপাতত স্থগিত করা হয়েছে।

কার্টেলের দুই সহপ্রতিষ্ঠাতা—হোয়াকিন ‘এল চাপো’ গুজমান এবং ইসমাইল ‘এল মায়ো’ জাম্বাদার অনুগত দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে এই লড়াই চলছে। তারা দুজনই বর্তমানে যুক্তরাষ্ট্রে কারাবন্দি।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...