আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হরমুজ প্রণালির দুই পাশে আটকে পড়েছে শতাধিক জাহাজ

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালির দুই পাশে আটকে পড়েছে শতাধিক জাহাজ
ছবি: সংগৃহীত।

ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলার দ্বিতীয় দিন চলছে। একই সাথে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। হামলার এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালির উভয় পাশে শত শত জাহাজ আটকে পড়েছে বলে জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য থেকে জানা গেছে। খবর আলজাজিরা

বিজ্ঞাপন

সংবাদমাধ্যমটি জানিয়েছে, অন্তত ১৫০টি ট্যাংকার যার মধ্যে অপরিশোধিত তেল ও তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাহী জাহাজ রয়েছে। জাহাজগুলো প্রণালির বাইরে উপসাগরের খোলা পানিতে নোঙর করে রয়েছে।

এ ছাড়া কৌশলগত এই জলপথের অন্য পাশেও আরো অনেক জাহাজ স্থির অবস্থায় রয়েছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর অঞ্চলটি নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

রয়টার্স বার্তা সংস্থা মেরিন ট্রাফিক প্ল্যাটফর্মের জাহাজ-ট্র্যাকিং তথ্যের ভিত্তিতে জানিয়েছে, ইরাক ও সৌদি আরবের মতো প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর উপকূলের কাছাকাছি খোলা জলসীমায় ট্যাংকারগুলো জড়ো হয়ে আছে। একইভাবে বিশ্বের শীর্ষ এলএনজি রপ্তানিকারক দেশ কাতারের উপকূলের কাছেও বেশ কিছু জাহাজ অবস্থান নিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন