এরদোয়ানকে খুশি করতেই ন্যাটো সম্মেলনে যাচ্ছেন ট্রাম্প

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

এরদোয়ানকে খুশি করতেই ন্যাটো সম্মেলনে যাচ্ছেন ট্রাম্প
ছবি: সংগৃহীত।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানকে খুশি করতেই আঙ্কারায় অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মাসে এরদোয়ানকে করা ট্রাম্পের ফোনালাপের উল্লেখ করে একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বাড়ছে। আগামী জুলাইয়ে তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনকে উভয় পক্ষের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। সেখানে যুক্তরাষ্ট্র ও ইউরোপ নিজেদের অবস্থান তুলে ধরবে এবং ভবিষ্যৎ সহযোগিতার পথ নির্ধারণের চেষ্টা করবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, অনেক ইউরোপীয় দেশ বলছে যে, আমাদের প্রেসিডেন্টের আয়োজনে তুরস্কে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ কেননা এর ফলে সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের অংশগ্রহণ সম্ভব করেছে।

তিনি আরও বলেন, আমাদের প্রেসিডেন্ট কিংবা তুরস্ক না থাকলে ট্রাম্প আসতেন না। এতে কার্যত তিনি ন্যাটো সম্মেলনকে গুরুত্ব দেন না—এমন বার্তাই যেত।

ফিদানের মতে, সম্মেলনে যুক্তরাষ্ট্র ও ইউরোপ—উভয় পক্ষের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট উপস্থিত না থাকলে এসব গুরুত্বপূর্ণ ইস্যুর সমাধান সম্ভব নয়।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...