ট্রাম্পের শর্ত মেনেই এগোচ্ছে ইউরোপ: ন্যাটো প্রধান

ট্রাম্পের শর্ত মেনেই এগোচ্ছে ইউরোপ: ন্যাটো প্রধান
ন্যাটো মহাসচিব মার্ক রুত্তে। ছবি: সংগৃহীত

ইউরোপীয় দেশগুলো ডোনাল্ড ট্রাম্পের বার্তা বুঝতে পেরেছে এবং তারা এখন সামরিক ঘাঁটি ব্যবহারের চুক্তিগুলো বাস্তবায়ন নিশ্চিত করছে বলে জানিয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুত্তে।

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সমর্থন করার ক্ষেত্রে কিছু ন্যাটো সদস্য দেশ যথেষ্ট ভূমিকা রাখছে না-ট্রাম্পের এমন অভিযোগের প্রেক্ষাপটে রুত্তে এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন

আর্মেনিয়ায় অনুষ্ঠিত ইউরোপীয় পলিটিক্যাল কমিউনিটির এক শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের রুত্তে বলেন, ‘হ্যাঁ, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছুটা হতাশা ছিল, কিন্তু ইউরোপীয়রা তা শুনেছে এবং সেই অনুযায়ী কাজ করছে।’

মূলত সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়ে ট্রাম্পের দেওয়া কঠোর বার্তার পর ন্যাটো দেশগুলোর অবস্থানে এই পরিবর্তন এল বলে মনে করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন