রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল কিয়েভ, নিহত ৯

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল কিয়েভ, নিহত ৯

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৯ জন নিহত হয়েছে। শনিবার ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

সংস্থাটি টেলিগ্রামে জানায়, রাজধানীর পাঁচটি জেলায় হামলার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ হামলায় অন্তত ২৩ জন আহত হয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।

ইউক্রেন কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালানো হয়। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

এ হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০২২ সালের এপ্রিল মাসের পর চলতি বছরের জুন মাসটি ইউক্রেনের বেসামরিক নাগরিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী মাস ছিল। কারণ, মস্কো ইউক্রেনের বিভিন্ন শহর ও জনবসতিতে দূরপাল্লার হামলা আরও বাড়িয়ে দিয়েছে।

হামলার শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় মেয়র ক্লিচকো জানান, ‘শহরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। সবাই নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন।’

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন