রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউরোপের কোনো অংশে আক্রমণের কোনো পরিকল্পনা তাদের নেই, তবে হামলার শিকার হলে সামরিকভাবে প্রতিশোধ নিতে প্রস্তুত। সম্প্রচারমাধ্যম এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর তাসের।
ল্যাভরভ বলেন, ‘আমরা ইউরোপের কোনো অংশে আক্রমণ করব না। আমাদের তা করার কোনো কারণ নেই। যদি ইউরোপ আমাদের বিরুদ্ধে যুদ্ধের হুমকি বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় এবং রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ শুরু করে, তবে পূর্ণাঙ্গ সামরিক প্রতিক্রিয়া দেখানো হবে।’
২০২৫ সালের ডিসেম্বরের শেষের দিকে বছরের শেষ সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, মস্কো পশ্চিমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত নয়, তবে পশ্চিমারা ইউক্রেনের হয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করছে।
তিনি বলেন, রাশিয়া কখনো ইউরোপের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়নি। তবে তিনি সতর্ক করে দেন, ইউরোপ যদি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নেয়, রাশিয়া তাৎক্ষণিকভাবে প্রতিশোধ নিতে প্রস্তুত কি না, তা নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


থাইল্যান্ডের সাধারণ নির্বাচনে জয় পেল প্রধানমন্ত্রী আনুতিনের দল