আরো একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ব

আরো একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ব
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলি খামেনি।ফাইল ছবি

টানা ১৩ রাত ধরে প্রতিদিন ইরানে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এসব হামলায় ইরানের বেসামরিক অবকাঠামো, যেমন—সেতু, বিমানবন্দর, বিদ্যুৎ উপকেন্দ্র এবং সুপেয় পানি শোধনাগার লক্ষ্যবস্তু করা হয়েছে। জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বেসামরিক অবকাঠামোয় হামলা চালিয়ে পাল্টা জবাব দিচ্ছে ইরানও।

এমন পরিস্থিতির মধ্যে সংঘাত আরো জোরালো করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এই হুমকির মুখে ইরানের পক্ষ থেকেও বিশাল আকারে পাল্টা আঘাতের ঝুঁকি তৈরি হয়েছে, যা পুরো অঞ্চলকে একটি পূর্ণাঙ্গ ও সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।

বিজ্ঞাপন

উদ্ভূত পরিস্থিতিতে প্রশ্ন উঠছে—যুক্তরাষ্ট্র ও ইরান কি তবে আরেক ‘দীর্ঘস্থায়ী যুদ্ধের’ দিকে ধাবিত হচ্ছে? আর দুই দেশের ঐতিহাসিক সংঘাতই বা কীভাবে বর্তমান এই যুদ্ধ পরিস্থিতির ওপর প্রভাব ফেলছে?

চলতি সপ্তাহে আল-জাজিরার বিশেষ অনুষ্ঠান ‘আপফ্রন্ট’-এ এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন বস্টন কলেজের সমাজবিজ্ঞান ও আন্তর্জাতিক বিষয়ের সহযোগী অধ্যাপক আলি কাদিভার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রখ্যাত সাংবাদিক মার্ক ল্যামন্ট হিল।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন