ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধে কোনো ধরনের সরাসরি যুক্ত হওয়ার বা হস্তক্ষেপ করার আগ্রহ নেই বলে স্পষ্ট জানিয়েছে ইরান।
শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক বিবৃতিতে বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইরান এ যুদ্ধ কমানো ও উত্তেজনা প্রশমনের পক্ষে। সংঘাত নিরসনে প্রয়োজন হলে মধ্যস্থতা করতেও প্রস্তুত রয়েছে দেশটি।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই তেহরান ধারাবাহিকভাবে এই একই অবস্থান বজায় রেখে আসছে।
ইরানি কর্তৃপক্ষের দাবি, তারা সরাসরি যুদ্ধে জড়ানো কিংবা পরিস্থিতিকে আরো জটিল করার বিরুদ্ধে।
তবে একই সঙ্গে ইরান ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে সামরিক সরঞ্জাম ও অস্ত্র কেনাবেচার দীর্ঘদিনের লেনদেন অব্যাহত আছে। সামরিক সহযোগিতার এমন পটভূমির মধ্যেও ইরান দাবি করছে, ইউক্রেন যুদ্ধের প্রতি তাদের কোনো সরাসরি আগ্রহ নেই এবং আন্তর্জাতিক কূটনৈতিক প্রয়াসে অবদান রাখতে তারা রাজি।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

