শিক্ষার্থীদের ওপর টিয়ারগ্যাস-লাঠিচার্জের তীব্র নিন্দা রাহুল গান্ধীর

শিক্ষার্থীদের ওপর টিয়ারগ্যাস-লাঠিচার্জের তীব্র নিন্দা রাহুল গান্ধীর
আন্দোলনকারী তরুণ-তরুণীরা অপরাধী নন; তবে সরকার ও পুলিশ অত্যন্ত ঘৃণ্য আচরণ করছে—ভিডিও বার্তায় রাহুল গান্ধী।

নয়াদিল্লির রাজপথে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকারই দাবি করছেন বলে মন্তব্য করেছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। শিক্ষার্থীদের ওপর টিয়ারগ্যাস ও লাঠিচার্জের সমালোচনা করে তিনি বলেন, এটি গণতান্ত্রিক পদ্ধতি নয়। খবর এনডিটিভির।

বিজ্ঞাপন

প্রশ্নপত্র ফাঁস ও বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা পার্লামেন্টমুখী মিছিল করলে দিল্লি পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও লাঠিচার্জ করে।

এ ঘটনার পর প্রকাশিত এক ভিডিওবার্তায় রাহুল গান্ধী বলেন, আন্দোলনকারী তরুণ-তরুণীরা অপরাধী নন; তবে সরকার ও পুলিশ যে আচরণ করছে তা অত্যন্ত ঘৃণ্য। শিক্ষার্থীদের ওপর টিয়ারগ্যাস ও লাঠিচার্জ চালানো মোটেও কোনো ভারতীয় পদ্ধতি হতে পারে না।

তিনি আরও বলেন, দেশের তরুণ সমাজ বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ। শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান রাহুল গান্ধী।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন