ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইল হামাসকে নির্মূল করবে, ইরানের শাসনব্যবস্থাকে পরাজিত ও উৎখাত করবে এবং হিজবুল্লাহর বিরুদ্ধেও ব্যবস্থা নেবে। এসময় দতিনি হিজবুল্লাহর পতনও অবশ্যম্ভাবী বলে উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার ইসরাইলের প্রেসিডেন্টের বাসভবনে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের ২০২৫ সালের কৃতী সদস্যদের সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন নেতানিয়াহু। এ সময় তিনি সংস্থাটির কার্যক্রমেরও প্রশংসা করেন।
নেতানিয়াহু দাবি করেন, ‘গাজা উপত্যকায় আমরা এমন এক পরিস্থিতির সাক্ষী হচ্ছি যা আমার ধারণা সবাইকে বিস্মিত করছে। ৭ই অক্টোবর যারা আমাদের জনগণ—আমাদের মেয়ে, স্ত্রী ও শিশুদের—হত্যা করেছিল, সেই খুনিদের আমরা উপযুক্ত জবাব দিচ্ছি। যারা এখনো অবশিষ্ট আছে, তাদেরও আমরা ছাড় দিচ্ছি না; তবে তাদের সংখ্যা এখন আর খুব বেশি নেই, কারণ আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি।’
তিনি বলেন, ‘আমরা যখন সন্ত্রাসীদের বলি—‘কেউই রেহাই পাবে না, আমরা আপনাদের সবার নাগাল পাব’—তখন আপনারা বাস্তবে সেটাই করে দেখাচ্ছেন।’
নেতানিয়াহু বলেন, ইসরাইল রাষ্ট্রকে ধ্বংস করার বিষয়ে ইরান ও তাদের মদদপুষ্ট গোষ্ঠীগুলোর যে আকাঙ্ক্ষা ছিল, তা বিলীন হয়ে যায়নি, বরং কেবল দুর্বল হয়েছে।
তিনি আরো বলেন, ‘আমরা হামাসকে নির্মূল করব এবং সবার আগে ইরানের শাসনব্যবস্থাকে পরাজিত করব। আমরা একে উৎখাত করব; এর পতন ঘটবেই। আমরা হিজবুল্লাহর বিরুদ্ধেও ব্যবস্থা নেব এবং তাদেরও পতন ঘটবে।’
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


