আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এক মাসে ১১১ বিলিয়ন ডলার জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধিজনিত ক্ষতি

আমার দেশ অনলাইন

এক মাসে ১১১ বিলিয়ন ডলার জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধিজনিত ক্ষতি

ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেল ও গ্যাসের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এতে বৈশ্বিক ভোক্তা ও ব্যবসায়িক খাতে প্রায় ১১১ বিলিয়ন বা ১১ হাজার ১০০ কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে এক বিশ্লেষণে জানিয়েছে পরিবেশ সংস্থা ৩৫০ ডট অর্গ।

বিজ্ঞাপন

সংস্থাটি বলেছে, শেভরন, শেল ও এক্সন মবিলের মতো কোম্পানিগুলো এ সংকট থেকে ‘বিলিয়ন ডলারের অতিরিক্ত মুনাফা’ তুলে নিতে পারে। ৩৫০ ডট অর্গের মতে, কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফার ওপর কর আরোপ দাম বৃদ্ধির প্রভাব হ্রাসে ব্যবহার করা যেতে পারে।

সংস্থাটির এ হিসাবের মধ্যে ‘সারের দাম ও খাদ্যপণ্যসহ অন্যান্য পরোক্ষ প্রভাব’ অন্তর্ভুক্ত নয়। ফলে প্রকৃত অর্থনৈতিক ক্ষতি জ্বালানি তেলের দাম বৃদ্ধিজনিত এ ক্ষতির তুলনায় অনেক বেশি হতে পারে।

ফিলিপাইনের আইনপ্রণেতারা সম্প্রতি জ্বালানি তেল কোম্পানির অতিরিক্ত লাভ সীমিত করতে একটি উইন্ডফল কর প্রস্তাব করেছেন। ভারতের সরকারও পুনরায় জ্বালানি তেলের রফতানিতে উইন্ডফল কর চালু করেছে। ‘জ্বালানি স্বনির্ভরতা’ নিশ্চিত করতে ১০০ গিগাওয়াট সৌরশক্তি স্থাপন করতে বলেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। এসব তথ্যও উদাহরণ হিসেবে যোগ করেছে ৩৫০ ডট অর্গ।

সংস্থাটি বলছে, নবায়নযোগ্য খাতে বিনিয়োগ জ্বালানির দামে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন