লেবাননে বুধবার ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইল, এর ফলে যুদ্ধবিরতি দিনেই অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন। এ পরিস্থিতিতে যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র এমনটি অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। খবর আলজাজিরার।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটের একটি ভিডিও শেয়ার করেন। সেখানে লিভিট বলেন, দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়।
এর জবাবে বাঘাই প্রশ্ন তোলেন, এটা যদি যুক্তরাষ্ট্রের আরেকটি প্রাথমিক পর্যায়েই চুক্তি ভঙ্গের উদাহরণ না হয়, তাহলে আর কী?
এরআগের দিন বাঘাই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের একটি পোস্টও শেয়ার করেন, যেখানে বলা হয়েছিল, ইরান ও যুক্তরাষ্ট্র লেবাননসহ সর্বত্র অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

