তেহরানে দুই দিনে ৪০০-র বেশি বিমান হামলার দাবি ইসরাইলের

আমার দেশ অনলাইন

তেহরানে দুই দিনে ৪০০-র বেশি বিমান হামলার দাবি ইসরাইলের
ফাইল ছবি

ইসরাইল দাবি করেছে, গত দুই দিনে তারা ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ৪০০-র বেশি বিমান হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বিমান বাহিনী ৬৫০টি গোলাবারুদ ব্যবহার করে “ইরানি শাসনব্যবস্থার অবকাঠামো” লক্ষ্য করে এসব হামলা পরিচালনা করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলি যুদ্ধবিমান রাতভর তেহরানের কেন্দ্রস্থলে ব্যাপক আকারে হামলা চালায়, যেখানে একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। খবর আল জাজিরার।

ইসরাইলের দাবি অনুযায়ী, এসব হামলায় প্রায় ১৫টি অস্ত্র উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি কেন্দ্রীয় কমপ্লেক্সও রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: