ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক দাবির প্রতিক্রিয়ায় তাদের ব্যর্থ ও পুরোনো কূটনীতির সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এসব বক্তব্য নতুন কিছু নয়; বরং এটি বারবার প্রদর্শনমূলক নাটক।
ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে, মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক দাবির প্রতিক্রিয়ায় লিখেছেন, একটি বড় হামলা আসছে, অপেক্ষা করুন, তারা আলোচনা করতে চায়— এসব কথা একটি পুনরাবৃত্তিমূলক নাটকীয় কূটনীতি ছাড়া আর কিছুই নয়।
তিনি আরো বলেন, আলোচনার ক্ষেত্রে চাপ সৃষ্টির মাধ্যম হিসেবে হুমকির ব্যবহার, প্রতিশ্রুতি রক্ষা না করা এবং ভুয়া খবরের আশ্রয় নেওয়া একটি ব্যর্থ কৌশল।
গালিবাফ জোর দিয়ে বলেন, বাস্তবতাকে মেনে নিন এবং আপনাদের প্রতিশ্রুতিগুলো পূরণ করুন। আমাদের আর কোনো নাটকের প্রয়োজন নেই।
সূত্র: পার্সটুডে
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


