যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন যোগাযোগ বা ‘ব্যাকচ্যানেল’ আলোচনার দাবি প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিকে সরাসরি মিথ্যা বলে আখ্যা দিয়েছেন আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহাম্মাদি। খবর আলজাজিরার।
সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া বক্তব্যে হোসেইন মোহাম্মাদি বলেন, ‘আইআরজিসির কর্মকর্তাদের সঙ্গে আমেরিকানদের কোনো হচ্ছে না।’
তিনি বলেন, ‘ট্রাম্পের এই মিথ্যাচার নিছকই কল্পনাপ্রসূত, যা তিনি যুদ্ধের পরাজয় ও হতাশা থেকে সৃষ্ট বিভ্রম এবং দুঃস্বপ্নের কারণে দেখছেন।’
মোহাম্মাদি বলেন, আইআরজিসি ইরানি জনগণ ও ইসলামি প্রজাতন্ত্রের শক্তির বাহু এবং কণ্ঠস্বর। যুদ্ধক্ষেত্রে তারাই দেশের অবস্থান ও বার্তা তুলে ধরে।
এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, তার প্রশাসন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের সঙ্গে সরাসরি একটি গোপন যোগাযোগের পথ তৈরি করেছে। তবে আইআরজিসির এই বক্তব্য সেই দাবির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা আরও বাড়ছে। রোববার-সোমবারের আলোচনাগুলোতে অগ্রগতি না হওয়ায় ইরান প্রয়োজনে প্রণালিতে আরও আক্রমণাত্মক অবস্থান নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


