শত্রু যুদ্ধজাহাজ মোকাবিলায় হরমুজে ‘ডলফিন’ মোতায়েন করল ইরান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

শত্রু যুদ্ধজাহাজ মোকাবিলায় হরমুজে ‘ডলফিন’ মোতায়েন করল ইরান
ছবি: এআই।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে শত্রুপক্ষের রণতরী মোকাবিলায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বিশেষ হালকা সাবমেরিন মোতায়েন করেছে ইরান।

রোববার (১০ মে) ইরানি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, শত্রু নৌযান মোকাবেলার জন্য তার বাহিনী হরমুজ প্রণালীতে দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা সাবমেরিন মোতায়েন করেছে, যা “পারস্য উপসাগরের ডলফিন” নামে পরিচিত। বিদ্যমান হুমকি, সক্ষমতা এবং অভিযানিক প্রয়োজন অনুসারে হরমুজ প্রণালীর জলরাশির তলদেশে ইরানে তৈরি এই হালকা সাবমেরিনগুলোর সংখ্যা বাড়ানো হচ্ছে এবং সেগুলোকে মোতায়েন করা হচ্ছে।

তিনি আরো বলেন, এই সাবমেরিনগুলো হরমুজ প্রণালীর কৌশলগত জলরাশিতে দীর্ঘ সময় ধরে সমুদ্রতলে অবস্থান করতে এবং শত্রু জাহাজ শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম।

দেশটির নৌবাহিনীর কমান্ডারের মতে, নৌবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা এই হালকা সাবমেরিনগুলোকে সাধারণত “পারস্য উপসাগরের ডলফিন” বলে উল্লেখ করে থাকেন।

তিনি উল্লেখ করেন, ইরানের সামুদ্রিক প্রতিরক্ষা শক্তি প্রদর্শনের জন্য দেনা ডেস্ট্রয়ারের শহীদদের সম্মান ও স্মরণে আয়োজিত একটি অভিযানের অংশ হিসেবে হালকা সাবমেরিনগুলো হরমুজ প্রণালীতে জলের উপরে উঠে আসে।

তিনি আরও বলেন যে, বেশ কয়েকটি ফরমেশন মহড়া সম্পন্ন করার পর সাবমেরিনগুলো তাদের নির্ধারিত মিশন চালিয়ে যাওয়ার জন্য সমুদ্রের গভীরে ফিরে যায়।

সূত্র: তাসনিম নিউজি এজেন্সি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন