গাজায় ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৭৩,৩৮১

গাজায় ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৭৩,৩৮১
ফাইল ছবি

গাজা উপত্যকায় ইসরাইলের চলমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরো চার ফিলিস্তিনির নিহত হয়েছেন। এর মধ্যে দু’জন সরাসরি হামলায় নিহত হন। আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা আরো দু’জন পরে মারা যান। এ সময় একজন আহত হয়েছেন।

বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় দু’জন নিহত ও একজন আহত হন। এ ছাড়া আগের হামলায় আহত দু’জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ১১ অক্টোবর থেকে কার্যকর হওয়া ‘যুদ্ধবিরতি’র পরও গাজায় সহিংসতা অব্যাহত রয়েছে। ওই সময় থেকে এখন পর্যন্ত মোট এক হাজার ২৫৪ জন নিহত এবং চার হাজার ১২১ জন আহত হয়েছেন।

এদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৩৮১ জনে। একই সময়ে আহত হয়েছেন এক লাখ ৭৪ হাজার ২৩১ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন