মার্কিন জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদক দেশগুলো দৈনিক ১ কোটি ১০ লাখ ব্যারেলেরও বেশি উৎপাদন কমিয়েছে।
বিজ্ঞাপন
প্রতিষ্ঠানটি আরও জানায়, চলতি বছরে বৈশ্বিক তেলের চাহিদা আগের পূর্বাভাসের তুলনায় কমেছে। নতুন হিসাবে দেখা যাচ্ছে, গত বছরের তুলনায় চাহিদা দৈনিক প্রায় ১১ লাখ ব্যারেল কমেছে। আগে সংস্থাটি সামান্য বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল।
ইআইএর তথ্য অনুযায়ী, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) দেশগুলোর তেলের মজুতও কমে ২০০৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যেতে পারে। ওই বছর গড় মজুত ছিল প্রায় ২৫০ থেকে ২৬০ কোটি ব্যারেল।
সূত্র: আল জাজিরা
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


