যুক্তরাজ্যের ঘাঁটিতে মার্কিন বি-১ ল্যান্সার বোমারু বিমানের অবতরণ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যুক্তরাজ্যের ঘাঁটিতে মার্কিন বি-১ ল্যান্সার বোমারু বিমানের অবতরণ
ছবি: সংগৃহীত।

যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে একটি মার্কিন বি-১ ল্যান্সার বোমারু বিমান অবতরণ করেছে। শুক্রবার সন্ধ্যায় ১৪৬ ফুট দীর্ঘ এই বোমারু বিমানটি সেখানে পৌঁছায়।

বিজ্ঞাপন

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি থেকে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়ার অনুমতি দেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রিটিশ রাজনীতির কয়েকজন নেতা—যাদের মধ্যে কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনকও রয়েছেন—সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে দেরি হওয়ায় স্টারমারের সমালোচনা করেন।

তবে স্টারমার তার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেন, ‍যুদ্ধটি আইনি দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ হতে পারত এবং এর পেছনে সুস্পষ্ট ও সুপরিকল্পিত কৌশলের অভাব ছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন