যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান কোনো চুক্তিতে না পৌঁছালে দেশটির বিরুদ্ধে আরো কঠোর হামলা চালাবে ইসরাইল, এমনটি জানিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। খবর আলজাজিরার।
বিজ্ঞাপন
কাটজ বলেন, ‘ইরান এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এখন তাদের সামনে বেছে নেওয়ার একটা মুহূর্ত রয়েছে, হয়তো তারা ভবিষ্যতের সেতু বন্ধন অথবা বিচ্ছিন্নতা ও ধ্বংসের অতল গহ্বরে হারিয়ে যাওয়া বেছে নিবে।
তিনি আরো বলেন, ইরান যদি দ্বিতীয় বিকল্পটি বেছে নেয়, তবে তারা খুব দ্রুতই বুঝতে পারবে যে, যেসব লক্ষ্যবস্তুতে ইসরাইল এখনো হামলা চালায়নি, সেগুলো ‘আমাদের ইতোমধ্যে হামলা চালানো লক্ষ্যবস্তুগুলোর চেয়েও বেশি কঠোর হবে।’
তিনি সর্বশেষ বলেন, ‘সিদ্ধান্ত তাদের হাতে এবং এর পরিণতিও তাদেরই বহন করতে হবে।’
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

