দখলদার ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা হামাসের আরও তিনজন যোদ্ধাকে হত্যা করেছে। খবর আল-জাজিরার।
ইসরাইলের পক্ষ থেকে বলা হয়, নিহতদের মধ্যে একজন কমান্ডার ছিলেন, যিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্ব দিয়েছিলেন।
তারা আরও জানায়, অন্য দুজনের মধ্যে একজনকে হামাসের প্লাটুন কমান্ডার হিসেবে উল্লেখ করা হয়েছে, যিনি গাজায় ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে “বহু হামলা” চালিয়েছিলেন। তৃতীয় ব্যক্তি ছিলেন সংগঠনটির সামরিক গোয়েন্দা ইউনিটের সদস্য।
তবে ইসরাইলি বাহিনী তাদের বিবৃতিতে নির্দিষ্ট করে জানায়নি, ঠিক কোথায় বা কখন এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হামাস।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় অন্তত ৭২ হাজার ৫৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানা গেছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তির পর থেকে নতুন করে হামলায় আরও অন্তত ৮০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

