ইরানের পার্লামেন্ট সদস্য এবং দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইব্রাহিম রেজায়ি সৌদি আরবকে তাদের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তার দাবি, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে কাগুজে চুক্তি করে সৌদি আরব প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজায়ি বলেন, সৌদিদের জানা উচিত, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে একটি কাগুজে চুক্তি তাদের নিরাপত্তা নিশ্চিত করবে না। যেমনটি বছরের পর বছর একতরফাভাবে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করেও তারা নিরাপত্তা পায়নি।
তিনি আরো বলেন, আপনাদের নীতিগুলো সংস্কার করুন, যাতে অন্যের কাছে নিরাপত্তার জন্য ভিক্ষা চাইতে না হয়।
সূত্র: আল জাজিরা
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


