কাতার উপকূলে হামলায় তেল ট্যাংকার ক্ষতিগ্রস্ত

আমার দেশ অনলাইন

কাতার উপকূলে হামলায় তেল ট্যাংকার ক্ষতিগ্রস্ত
ছবি: সংগৃহীত

কাতারের রাজধানী দোহার উপকূলের কাছে একটি তেল ট্যাংকার প্রজেক্টালের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ বুধবার এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস। সংস্থাটি জানিয়েছে, জাহাজটি বাম দিকে আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে সকল নাবিক নিরাপদ আছেন বলে জানা গেছে।

সংস্থাটি আরও জানায়, কর্তৃপক্ষ ঘটনা তদন্ত করছে এবং এই ঘটনার ‘কোনো পরিবেশগত প্রভাব নেই’।

বিজ্ঞাপন

এর একদিন আগে দুবাই উপকূলে নোঙর করা অবস্থায় কুয়েত ও সৌদি আরব থেকে ২০ লাখ ব্যারেল তেল বহনকারী একটি ট্যাংকার ইরানের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, হামলায় ট্যাংকারটিতে আগুন লেগে যায় এবং পরে তা নিভিয়ে ফেলা হয়। সকল নাবিক নিরাপদ ও অক্ষত ছিলেন।

সূত্র: বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: