ইরানে ফের যুক্তরাষ্ট্রের বিমান হামলা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানে ফের যুক্তরাষ্ট্রের বিমান হামলা

দক্ষিণ ইরানে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় সম্প্রচার মাধ্যমের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। খবর আল-জাজিরার।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র টিম হকিন্স ফক্স নিউজকে জানান, এই হামলাটি সম্পূর্ণ 'আত্মরক্ষামূলক' ছিল। তিনি বলেন, “ইরানি বাহিনীর পক্ষ থেকে আসা সরাসরি হুমকি থেকে আমাদের সৈন্যদের রক্ষা করার জন্যই মার্কিন বাহিনী আজ এই পদক্ষেপ নিয়েছে।”

বিজ্ঞাপন

প্রতিবেদনে জানানো হয়, মার্কিন হামলায় মূলত দুটি বিষয়কে লক্ষ্যবস্তু করা হয়েছিল: ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র তথা ইরানের অভ্যন্তরে থাকা নির্দিষ্ট ক্ষেপণাস্ত্র ঘাঁটি। এবং মাইন পাতার চেষ্টাকারী নৌকা বা পারস্য উপসাগর বা সংলগ্ন এলাকায় মাইন স্থাপন করতে যাওয়া ইরানি নৌযান।

চলমান পরিস্থিতি নিয়ে মুখপাত্র হকিন্স আরও যোগ করেন, “বর্তমানে একটি যুদ্ধবিরতি চলছে এবং সেই সময়সীমার মধ্যে সর্বোচ্চ সংযম বজায় রেখেই মার্কিন সেন্ট্রাল কমান্ড আমাদের বাহিনীকে রক্ষা করার কাজ চালিয়ে যাচ্ছে।”

এদিকে ইরানের স্থানীয় গণমাধ্যমগুলোও এই হামলার সত্যতা নিশ্চিত করেছে। দেশের দক্ষিণ অঞ্চলের অন্যতম প্রধান বন্দর নগরী বান্দার আব্বাসে বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘মেহর নিউজ এজেন্সি’ জানিয়েছে, বিস্ফোরণের পর বর্তমানে ওই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই মার্কিন বাহিনীর এই আকস্মিক হামলা নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: