আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের হামলার পর বাস্তুচ্যুত গৃহহীনের সংখ্যা বাড়ছে ইসরাইলে

আমার দেশ অনলাইন

ইরানের হামলার পর বাস্তুচ্যুত গৃহহীনের সংখ্যা বাড়ছে ইসরাইলে
ছবি: সংগৃহীত।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার ২৩তম দিনে পড়েছে। একইসঙ্গে ইরান তার নিজস্ব প্রযুক্তির স্বল্পমূল্যের যুদ্ধ সরঞ্জাম ড্রোন, মিসাইল দিয়ে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে। শনিবারের (২১ মার্চ) রাতে ইসরাইলে হামলা চালিয়ে বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে ইরান। এ হামলার পর ইসরাইলের দক্ষিণাঞ্চলের ডিমোনা ও আরাদ শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে এক হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

সরকারের কাছে ইতোমধ্যে ১০ হাজারের বেশি ক্ষতিপূরণের দাবি জমা পড়েছে। এদিকে, অব্যাহত সাইরেনের শব্দে সাধারণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে উঠেছে। নিরাপদ আশ্রয়কেন্দ্র বা সেফ রুমের কাছাকাছি থাকলে মানুষকে প্রায় সারাক্ষণ সেখানেই অবস্থান করতে হচ্ছে।

এই পরিস্থিতিতে সাধারণ ইসরাইলিদের মধ্যে ক্লান্তি ও হতাশা বাড়ছে। সম্প্রতি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির একটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে এক বাসিন্দা তাকে তীব্র ক্ষোভ প্রকাশ করে সেখান থেকে চলে যেতে বাধ্য করেন—এ ঘটনা জনমতের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

এখন সাইরেন বেজেই চলেছে, যার অর্থ হলো, একজন ইসরাইলি হিসেবে আপনার যদি কাছাকাছি কোনো সরকারি আশ্রয়কেন্দ্র বা নিরাপদ কক্ষ থাকে, তবে আপনাকে মূলত তার আশেপাশেই জীবন কাটাতে হবে, কেননা ভেতরে যথেষ্ট সুযোগ নাও পারেন।

আর আপনি যদি ইসরায়েলের একজন ফিলিস্তিনি নাগরিক হন, আপনিও সাইরেনের শব্দ শোনেন, কিন্তু বাস্তবতাটা আরও নির্মম, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আপনার জন্য সেই সুরক্ষাগুলো নেই।

সব মিলিয়ে যুদ্ধ পরিস্থিতি দেশের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর ওপর চাপ সৃষ্টি করছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি জনগণের আস্থা আর আগের মতো নেই বলে মনে করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...