মার্কিন হামলা মোকাবিলায় ইরানের নৌবাহিনী প্রস্তুত: আইআরজিসি প্রধান

মার্কিন হামলা মোকাবিলায় ইরানের নৌবাহিনী প্রস্তুত: আইআরজিসি প্রধান
ছবি: প্রেস টিভি

যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসন মোকাবিলায় ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আইআরজিসির প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি। খবর আলজাজিরার।

বিজ্ঞাপন

শনিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় ওয়াহিদি বলেন, শত্রুপক্ষের সামরিক ও যুদ্ধ সরঞ্জাম লক্ষ্য করে হামলার মাধ্যমে দেশটির দুই নৌবাহিনী নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের ‘লুটেরা ও চোরাচালানকারী নৌবহরকে’ তারা দূরবর্তী সমুদ্রসীমায় শুধু অবস্থান ও পর্যবেক্ষণের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে।

ওয়াহিদি বলেন, ইরানের সেনাবাহিনী ও আইআরজিসির নৌবাহিনীর মধ্যে সমন্বয় ও কৌশলগত ঐক্য সশস্ত্র বাহিনীর সংহতি ও ঐক্যের উল্লেখযোগ্য বহিঃপ্রকাশ। দেশের আশপাশের জলসীমায় দীর্ঘস্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও এই ঐক্য শক্তিশালী ভিত্তি তৈরি করেছে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন