যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে যা বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে যা বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ছবি: প্রেস টিভি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ওয়াশিংটনের পক্ষ থেকে সরাসরি বার্তা পাওয়ার কথা জানিয়েছে ইরান। তবে বার্তা আদান-প্রদান হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা বা সমঝোতার প্রক্রিয়া চলছে না বলে জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের কাছ থেকে তিনি সরাসরি বার্তা পেয়েছেন। তবে এর অর্থ এই নয় যে, দুই দেশ কোনো আলোচনায় বসেছে।

বিজ্ঞাপন

আরাগচি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ব্যাপারে আমাদের অভিজ্ঞতা কখনোই ভালো নয়। আগে একবার চুক্তি (২০১৫ সালের পারমাণবিক চুক্তি) হলেও যুক্তরাষ্ট্র তা থেকে বেরিয়ে গিয়েছিল। তাই ওয়াশিংটনের ওপর আমাদের আস্থা এখন শূন্যের কোঠায়। আমরা তাদের মধ্যে কোনো সততা দেখছি না।’

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধের বিষয়ে আরাগচি বলেন, যারা ইরানের সঙ্গে যুদ্ধে লিপ্ত, কেবল তাদের জন্যই এই পথ বন্ধ রাখা হয়েছে। কোনো দেশ যদি স্থলপথে হামলার চেষ্টা করে, তবে ইরান তার কড়া জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। সূত্র: আলজাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...