হরমুজ প্রণালিতে বিকল্প রুট ঘোষণা আইআরজিসি নৌবাহিনীর

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালিতে বিকল্প রুট ঘোষণা আইআরজিসি নৌবাহিনীর

সম্ভাব্য সমুদ্র মাইন এড়িয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে হরমুজ প্রণালীতে বিকল্প নৌপথ ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী। খবর আলজাজিরার।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ’র বরাতে জানানো হয়, প্রণালী অতিক্রমকারী সব জাহাজকে আইআরজিসি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্ধারিত বিকল্প পথ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘোষণা অনুযায়ী—

  • প্রবেশপথ: ওমান সাগর থেকে লারাক দ্বীপের উত্তরের দিক দিয়ে প্রবেশ করে পারস্য উপসাগরের দিকে যেতে হবে।
  • প্রস্থানপথ: পারস্য উপসাগর থেকে লারাক দ্বীপের দক্ষিণ দিক দিয়ে অতিক্রম করে ওমান সাগরের দিকে বের হতে হবে।

আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, এই রুটগুলো অনুসরণ করলে জাহাজগুলো সম্ভাব্য সমুদ্র মাইন ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে নিরাপদে চলাচল করতে পারবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন