যুদ্ধের ২৭ দিনে ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১৯৩৭

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যুদ্ধের ২৭ দিনে ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১৯৩৭

ইরানে মার্কিন–ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৯৩৭ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার আল–জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী আলী জাফারিয়ান আল–জাজিরাকে জানিয়েছেন, যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৯৩৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৪০ জন নারী এবং ২১২ জন শিশু।

বিজ্ঞাপন

উপস্বাস্থ্যমন্ত্রী জানান, যুদ্ধে এ পর্যন্ত ২৪ হাজার ৮০০ এরও বেশি মানুষ আহত হয়েছে। যার মধ্যে প্রায় ৪ হাজার নারী এবং ১ হাজার ৬২১টি শিশু রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। জবাবে ইসরাইল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...