ইরানযুদ্ধ নিয়ে মার্কিন জেনারেল ও আইনপ্রণেতার তুমুল বাগ্‌যুদ্ধ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানযুদ্ধ নিয়ে মার্কিন জেনারেল ও আইনপ্রণেতার তুমুল বাগ্‌যুদ্ধ
মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ইরান যুদ্ধ নিয়ে এক উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় ডেমোক্র্যাট দলের এক আইনপ্রণেতার প্রশ্নের তীব্র সমালোচনা করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার।

ইরানযুদ্ধে সামরিক অভিযান তত্ত্বাবধানের দায়িত্বে থাকা কুপারকে কংগ্রেস সদস্য সেথ মল্টন প্রশ্ন করেছিলেন, এই যুদ্ধে প্রকৃতপক্ষে জয়ী হওয়ার পরিকল্পনা কী।

বিজ্ঞাপন

ইরাক যুদ্ধের সময় মার্কিন মেরিন কোরে দায়িত্ব পালন করা মল্টন বলেন, ‘তার মনে হচ্ছে আমরা হেরে যাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘আমাদের কোনো পরমাণু চুক্তি নেই। আমাদের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত নেই।’

যুদ্ধটি ভালোভাবে চলছে বলে মনে হচ্ছে না উল্লেখ করে তিনি জানতে চান ‘এই ভুলের জন্য আরো কতজন আমেরিকানকে আমাদের মৃত্যুর মুখে ঠেলে দিতে হবে।’

শান্ত স্বভাবের জন্য পরিচিত কুপার এই প্রশ্নে দৃশ্যত ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি পাল্টা জবাব দিয়ে বলেন, ‘আমি মনে করি আপনার এই বক্তব্য সম্পূর্ণ অনুপযুক্ত।’

এর আগে কুপার দাবি করেছিলেন, ‘এই যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের সব সামরিক উদ্দেশ্য অর্জন করেছে এবং বর্তমানে যুদ্ধবিরতি চললেও আমরা ব্যাপক পরিসরের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছি।’

এ ছাড়া, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের স্কুলে মার্কিন হামলায় প্রায় ১৭০ জন শিশু নিহত হওয়ার বিষয়টিও তিনি এড়িয়ে যান।

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...