মার্কিন-ইসরাইলি প্রতিষ্ঠানের কর্মীদের সতর্ক করল ইরান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

মার্কিন-ইসরাইলি প্রতিষ্ঠানের কর্মীদের সতর্ক করল ইরান
ছবি: সংগৃহীত।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্র ও ইসরাইল-সমর্থিত শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের দ্রুত কর্মস্থল ত্যাগের আহ্বান জানিয়েছে।

তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, ভারী পানি উৎপাদন কেন্দ্র এবং ইয়েলোকেক (ইউরেনিয়াম কাঁচামাল) উৎপাদন স্থাপনায় হামলার পর এই সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞাপন

আইআরজিসি জানায়, তাদের যোদ্ধারা বর্তমানে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের শেয়ার রয়েছে এমন শিল্প প্রতিষ্ঠান এবং ইসরাইল-ঘনিষ্ঠ ভারী শিল্পগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে।

সংস্থাটি আরো সতর্ক করে বলেছে, সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানের কর্মীরা যেন অবিলম্বে এলাকা ত্যাগ করেন। পাশাপাশি, হামলা চলাকালীন এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বসবাসকারী সাধারণ মানুষকেও নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন