দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেলবাহী দক্ষিণ কোরিয়া দ্বারা পরিচালিত একটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করছে।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে জানা গেছে, সিউলে রাজনৈতিক নেতাদের উদ্দেশে চো বলেন, ‘ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে এবং জাহাজটি গতকাল থেকে যাত্রা শুরু করেছে। এটি অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রণালিটি পার হচ্ছে।’
চো আরো জানান, ‘ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এটিই প্রথম দক্ষিণ কোরিয়া দ্বারা নিয়ন্ত্রিত কোনো জাহাজ, যা এই প্রণালিটি অতিক্রম করছে।
এর প্রায় দুই সপ্তাহ আগে হরমুজ প্রণালিতে দক্ষিণ কোরিয়া দ্বারা পরিচালিত ‘এইচএমএম নামু’ নামক একটি জাহাজ দুটি ক্ষেপণাস্ত্র বা উড়ন্ত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয় এবং একজন ক্রু সদস্য সামান্য আহত হন। সেই ঘটনার পর এই জাহাজটি পথটি দিয়ে অতিক্রম করছে।
সূত্র: আল-জাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


