আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলের হামলার জবাবে ইরানের পাল্টা হামলা, তেল আবিবে নিহত ১

আমার দেশ অনলাইন

ইসরাইলের হামলার জবাবে ইরানের পাল্টা হামলা, তেল আবিবে নিহত ১
ছবি: সংগৃহীত।

ইরানের পারমাণবিক স্থাপনা ও বিদ্যুৎ প্লান্টে আক্রমণের জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরান।
হামলার পর তেল আবিবে একজন নিহতসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। খবর আলজাজিরার।

ইসরাইলের ব্রডকাস্টিং অথরিটির বরাতে জানা যায়, ইরানি হামলার রকেটের ধ্বংসাবশেষ বৃহত্তর তেল আবিবের অন্তত ১১টি স্থানে পড়ে।

বিজ্ঞাপন

ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, হামলার পর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাতে সংশ্লিষ্ট এলাকায় জরুরি দল মোতায়েন করা হয়েছে।

ইসরাইলের চ্যানেল ১৪-এর খবরে বলা হয়েছে, তেল আবিবে হামলায় অন্তত একজন নিহত হয়েছেন।

ইসরাইলের অ্যাম্বুলেন্স পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে নিহত একজনের কথা নিশ্চিত করেছে।

সংস্থাটির পক্ষ থেকে দেওয়া এক্স-পোস্টে বলা হয়েছে, এমডিএ-র ইএমটি এবং প্যারামেডিকরা তেল আবিবের একটি স্থানে আনুমানিক ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেছেন এবং মধ্য ইসরাইলের অন্য একটি ঘটনাস্থলে আহত ২ জনকে চিকিৎসা সেবা প্রদান করছেন।

এদিকে, ইসরাইলের বিভিন্ন এলাকায় বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। নেগেভ মরুভূমি, ডিমোনা, বেয়ারশেবা, আরাদ ও আশকেলন অঞ্চলে সতর্ক সংকেত জারি করা হয়েছে বলে জানিয়েছে হোম ফ্রন্ট কমান্ড।

এর আগে ইসরাইল ইরানের দুটি পারমাণবিক স্থাপনা ও দুটি বড় ইস্পাত কারখানায় হামলা চালানোর পর ইরান “কঠোর জবাব” দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন